
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,৮ ই এপ্রিল ; উবের কোম্পানি তার যাত্রীদের থেকে পেয়ে যাচ্ছে সঠিক ভাড়ার টাকা কিন্তু গাড়ির মালিকদের দেওয়া হচ্ছে অনেক কম। এরকমই এক দাবিতে সোমবার সকাল থেকে ধর্মতলায় বিক্ষোভ শুরু করলেন উবর ক্যাব মালিকরা ও গাড়ির চালকেরাও।
এদিন সকাল থেকেই উবের ক্যাব মালিকরা ধর্মতলার বিভিন্ন জায়গায় উবের গাড়ি আটক করে এসি বন্ধ করে গাড়ি চালানোর আবেদন করেন। ক্যাব মালিকদের অভিযোগ, একটি এসি গাড়ির বিপুল ভাড়া নিচ্ছে উবের সংস্থা। সেখানে ক্যাব মালিকদের দেওয়া হচ্ছে মাত্র ৮-৯ টাকা প্রতি কিলোমিটার। বিক্ষোভকারীরা গাড়ি চালকদের একটি দাবি সম্বলিত লিফলেট ধরিয়ে দেন। তাদের দাবি, রাজ্য সরকার নির্ধারিত এসি গাড়ির ভাড়া ১৮.৫০ টাকা দিতে হবে। তা না করলে বড়সড় আন্দোলনে নামবেন তারা। গরমের সময়ে বিনা এসি-তে তারা পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সমস্যায় পড়েছেন যাত্রী রা। এই গরমে যাতায়াতের পথে একটু স্বচ্ছন্দ পেতেই সাধারণ মানুষ এই ক্যাব বুক করেন। সেখানে আজ থেকে সব উবের ড্রাইভার তাদের গাড়ি চালাচ্ছেন বিনা এ.সি. তে। অপরদিকে যাত্রীরা বলছেন যে আমরা হাওড়া স্টেশন থেকে 650 টাকা দিয়ে বিমানবন্দর অব্দি উবার বুক করেছি কিন্তু যদি তারা এসি চালায় না তবে আমরা হলুদ ট্যাক্সিতে এর চেয়ে কম টাকায় যেতে পারি। এখন তারা পরিষেবা দিচ্ছে কিন্তু বিনা এসি তে। উবের গাড়ির চালক বলছে যে কমিশন সঠিকভাবে পূরণ না করলে মালিক বলে দিয়েছে এসি না চালাতে।
গাড়িটি মালিক বলছে, রাজ্য সরকার যখন কিলো মিটারে 18.75 টাকা পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছে, তখন কেন আমরা মানুষকে 8 থেকে 9 টাকা দিচ্ছি না যতক্ষন না আমরা বিনা এসি থেকে একই মানুষকে চালাতে পারব না।
সংস্থার তরফে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি কিন্তু এই বিক্ষোভে যাত্রীরা এই মুহূর্তে সমস্যাতে পড়েছেন তা বলার অপেক্ষা রাখে না।



















