আসন্ন লোকসভা ভোট বয়কট বিএসএনএল কর্মীদের

আসন্ন লোকসভা ভোট বয়কট বিএসএনএল কর্মীদের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বীরভূম,৮ ই এপ্রিল ; 2019 এর আসন্ন লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিএসএনএল টেলিকম এ কর্মরত সকল কর্মীরা এবং তাদের পরিবার করতে চলেছে ভোট বয়কট |

বিগত ছয় মাস ধরে মাইনা না পাওয়ার দরুণ, 2019 এর আসন্ন লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিএসএনএল টেলিকমে কর্মরত সকল কর্মীরা এবং তাদের সম্পূর্ণ পরিবার করতে চলেছে ভোট বয়কট | বিগত ছয় মাস ধরে বিভিন্ন জায়গায় তাদের অসুবিধার কথা জানিয়ে কোনরকম সুরাহা পায়নি বিএসএনএল টেলিকমে কর্মরত কন্ট্রাকচুয়াল কর্মীরা | সেই জন্য এবার রিলে অনশনের পাশাপাশি ভোট বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে শিলিগুড়িতে কর্মরত বিএসএনএল টেলিকমের কন্ট্রাকচুয়াল কর্মীরা | এবং তারা আশাবাদী তাদের এই সিদ্ধান্তে তাদের পাশে দাঁড়াবে পুরো পশ্চিমবঙ্গে বিএসএনএল টেলিকমে কর্মরত কন্ট্রাকচুয়াল কর্মীরা | ইতিমধ্যে পাহাড়ের বিএসএনএল টেলিকমে কর্মরত কন্টাক চুয়াল কর্মীরা তাদের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন করেছে বলে জানা গিয়েছে | শিলিগুড়ির এক বিএসএনএল টেলিকমে কর্মরত কন্ট্রাকচুয়াল কর্মী জানিয়েছেন ভোটের আগে যদি তারা তাদের প্রাপ্য টাকা না পায়, তাহলে রিলে অনশনের পাশাপাশি ভোট বয়কট করবে তারা | এবং শুধু তারাই নয় তাদের পুরো পরিবার করবে ভোট বয়কট | সেই জন্যই প্রতিদিন “নো সেলারি নো ভোট” স্লোগান দিয়ে বিএসএনএল টেলিকম অফিসের সামনে রিলে অনশনে বসেছেন তারা |
Byte – বিএসএনএল টেলিকমের একজন কন্ট্রাকচুয়াল কর্মী

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top