সই জাল মামলায় ১৭ জুলাই পর্যন্ত স্বস্তি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট

সই জাল মামলায় ১৭ জুলাই পর্যন্ত স্বস্তি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা : সই জাল সংক্রান্ত মামলায় আপাতত স্বস্তি বজায় থাকল তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কলকাতা হাইকোর্ট এই মামলায় তাঁর রক্ষাকবচের মেয়াদ আগামী ১৭ জুলাই পর্যন্ত বৃদ্ধি করেছে। শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষ এই নির্দেশ দেন।

আদালতের এই নির্দেশের ফলে আগামী ১৭ জুলাই পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই মামলায় কোনও বড় পদক্ষেপ নিতে পারবে না সিআইডি। ফলে আপাতত তদন্ত সংক্রান্ত কঠোর আইনি পদক্ষেপ থেকে সুরক্ষা বজায় থাকছে তৃণমূল সাংসদের।

মামলার শুনানিতে বিচারপতি শুভ্রা ঘোষ জানান, এই মামলার বিস্তারিত শুনানি ইতিমধ্যেই বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে হয়েছে। বর্তমানে বিচারপতি কৌশিক চন্দ সার্কিট বেঞ্চে দায়িত্বে থাকায় তিনি এই মুহূর্তে মামলাটি শুনতে পারছেন না। সেই কারণেই অন্তর্বর্তীকালীন সুরক্ষার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আদালত আরও জানিয়েছে, বিচারপতি কৌশিক চন্দ দায়িত্বে ফিরে এলে তাঁর বেঞ্চেই মামলার পরবর্তী শুনানি হবে। ততদিন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ বহাল থাকবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top