অমিত শাহর প্রশংসায় শুভেন্দু সরকার! গুন্ডাদমন বিল পাশ, অভিন্ন দেওয়ানি বিধির বিলও আসছে আগস্টে

অমিত শাহর প্রশংসায় শুভেন্দু সরকার! গুন্ডাদমন বিল পাশ, অভিন্ন দেওয়ানি বিধির বিলও আসছে আগস্টে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে সামনে রেখে রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, নির্বাচনের আগে গুন্ডাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার যে অঙ্গীকার করা হয়েছিল, নতুন সরকার সেই প্রতিশ্রুতি পূরণের পথে এগিয়েছে। ইতিমধ্যেই রাজ্য বিধানসভায় গুন্ডাদমন বিল পাশ হয়েছে এবং আগামী আগস্ট মাসেই অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড) সংক্রান্ত বিলও বিধানসভায় পেশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

অমিত শাহ আরও বলেন, খুব অল্প সময়ের মধ্যেই পশ্চিমবঙ্গ সরকার একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। সেই জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও শুভেচ্ছা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, রাজ্যে ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত, লাখপতি দিদি-সহ একাধিক কেন্দ্রীয় ও উন্নয়নমূলক প্রকল্প চালু হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গে ক্যানসার হাসপাতালের নির্মাণকাজ শুরু হয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার করতে বিএসএফকে প্রয়োজনীয় জমি দেওয়ার কাজও সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান নিয়েও মন্তব্য করেন অমিত শাহ। তাঁর বক্তব্য, দুর্নীতির তদন্তের জন্য ইতিমধ্যেই একটি বিশেষ কমিটি গঠন করেছে রাজ্য সরকার। তিনি বলেন, “যাঁরা দুর্নীতি করেছেন, তাঁরা প্রস্তুত থাকুন। কমিটির রিপোর্ট এলেই গুনে গুনে হিসাব নেওয়া হবে।”

অমিত শাহ আরও দাবি করেন, আগে দুর্নীতির তদন্ত শুরু করার অনুমতি পাওয়া যেত না। কিন্তু সরকার পরিবর্তনের পর সেই পরিস্থিতি বদলেছে। তাঁর কথায়, তিনি দুপুর ১২টায় এই বিষয়ে ফোন করেছিলেন এবং দুপুর আড়াইটার মধ্যেই তদন্ত শুরুর জন্য প্রয়োজনীয় অনুমতি দিয়ে দেয় রাজ্য সরকার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top