
নিজস্ব সংবাদদাতা,কলকাতা, ৯ ই এপ্রিল :আকাঙ্খা মোড়ে নির্মিয়মান মেট্রো প্রকল্পে ডাকাতির ছক বানচাল করলো নিউটাউন থানার পুলিশ।হাতেনাতে ধৃত পাঁচ।উদ্ধার ডাকাতি করার সরঞ্জাম,একটি অলটো গাড়ি ও বেশ কিছু ধারালো অস্ত্র।আকাঙ্খা মোড়ের মেট্রো প্রকল্পে ডাকাতি করার ছক ছিল ধৃতদের।
গোপন সূত্রে নিউটাউন থানার পুলিশ খবর পায় যে আকাঙ্খা মোড়ের কাছে অন্ধকার জায়গায় বেশ কিছু যুবক হাতে ধারালো অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে।সেই খবর পেয়ে পুলিশ গিয়ে দেখে ১০/১২ জন যুবক তারা হাতে ধারালো অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে।পুলিশ তাদের দাঁড়াতে বললে তারা ছুটে পালাতে শুরু করে।পুলিশ তাদের তারা করে পাঁচ জনকে ধরে ফেলে।এদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে নিউটাউন আকাঙ্খা মোড়ে যে নির্মিয়মান মেট্রো স্টেশন এর কাজ চলছে সেখানেই ডাকাতি করার উদ্যেশ ছিল।বাকি দের খোঁজ চালাচ্ছে নিউটাউন থানার পুলিশ।
ধৃতদের নাম …..১–মহিদুল ইসলাম(রাজারহাট) ২–সফিকুল ইসলাম(রাজারহাট) ৩–নূর ইসলাম মোল্লা (হারোয়া) ৪–নেপাল মন্ডল (কুলবেরিয়া, কেএলসি ) ৫–বাপন বৈদ্য (কুলবেরিয়া, কেএলসি)



















