ই-২০ জ্বালানি নিয়ে বাড়ছে আপত্তি, সমীক্ষায় বিরোধিতায় এনডিএ সমর্থকদের বড় অংশ

ই-২০ জ্বালানি নিয়ে বাড়ছে আপত্তি, সমীক্ষায় বিরোধিতায় এনডিএ সমর্থকদের বড় অংশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


দেশ – পেট্রলে ২০ শতাংশ ইথানল মেশানোর কেন্দ্র সরকারের ই-২০ (E20) প্রকল্প নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি প্রকাশিত একটি জনমত সমীক্ষায় দেখা গিয়েছে, এই নীতি নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি এনডিএ সমর্থকদের মধ্যেও উল্লেখযোগ্য অংশের আপত্তি রয়েছে। অনেকের আশঙ্কা, ইথানল মিশ্রিত জ্বালানি ব্যবহারে গাড়ির মাইলেজ কমে যেতে পারে এবং দীর্ঘমেয়াদে ইঞ্জিনের ক্ষতির সম্ভাবনা তৈরি হতে পারে।

‘সি ভোটার’-এর জনমত সমীক্ষা অনুযায়ী, ই-২০ নীতির বিরোধিতা করেছেন সমীক্ষায় অংশ নেওয়া ৫২ শতাংশ মানুষ। অন্যদিকে, এই নীতির পক্ষে মত দিয়েছেন ২২ শতাংশ। বাকি অংশ নিরপেক্ষ অবস্থান নিয়েছেন।

শুধুমাত্র এনডিএ সমর্থকদের মতামত বিশ্লেষণ করলে দেখা যায়, ৪৮.২ শতাংশ এই নীতির বিরোধিতা করেছেন। ই-২০ জ্বালানির পক্ষে মত দিয়েছেন ২৪.৪ শতাংশ এনডিএ সমর্থক। অন্যদিকে, ২৭.৪ শতাংশ কোনও নির্দিষ্ট মত প্রকাশ করেননি এবং নিরপেক্ষ অবস্থান নিয়েছেন।

সমীক্ষার এই ফলাফলকে কেন্দ্র করে ই-২০ প্রকল্প নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও কেন্দ্র সরকার পরিবেশ দূষণ কমানো, জ্বালানির আমদানি নির্ভরতা হ্রাস এবং বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে, তবুও জনমতের এই চিত্র ভবিষ্যতে নীতির গ্রহণযোগ্যতা নিয়ে নতুন প্রশ্ন তুলে দিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top