এনডিএ বৈঠকে বাংলার সাফল্যের প্রশংসা, বিজেপির সাংগঠনিক শক্তি আরও বেড়েছে: নিতিন নবীন

এনডিএ বৈঠকে বাংলার সাফল্যের প্রশংসা, বিজেপির সাংগঠনিক শক্তি আরও বেড়েছে: নিতিন নবীন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – এনডিএ সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের পাশাপাশি রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পেয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের মন্তব্য। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর মঙ্গলবার অনুষ্ঠিত প্রথম সংসদীয় বৈঠকে বাংলার প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, রাজ্যের নির্বাচনী ফল বিজেপির সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ় করেছে।

দলীয় সাংসদদের উদ্দেশে নিতিন নবীন বলেন, প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও পশ্চিমবঙ্গে দলের কর্মী, নেতা ও সংগঠনের বিভিন্ন স্তরের সদস্যরা নিরলস পরিশ্রম করেছেন। তাঁদের নিষ্ঠা, সংগঠন ও ধারাবাহিক লড়াইয়ের ফলেই এই সাফল্য এসেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বাংলার সমস্ত কর্মী, নেতা এবং সংগঠনের বিভিন্ন স্তরের সদস্যদের অভিনন্দন জানান। পাশাপাশি, এই ফলাফলকে শুধুমাত্র একটি নির্বাচনী জয় হিসেবে নয়, পশ্চিমবঙ্গে বিজেপির দীর্ঘমেয়াদি সাংগঠনিক ও রাজনৈতিক বিস্তারের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে দল দেখছে বলেও তাঁর বক্তব্যে ইঙ্গিত মিলেছে।

বিজেপির নেতৃত্বের এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আগামী দিনে পশ্চিমবঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী করতে দল কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক পর্যবেক্ষকদের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top