প্রধানমন্ত্রীকে নিয়ে এআই-তৈরি আপত্তিকর কনটেন্ট! মেটা ইন্ডিয়ার প্রধানের বিরুদ্ধে এফআইআর, তদন্তে হায়দরাবাদ পুলিশ

প্রধানমন্ত্রীকে নিয়ে এআই-তৈরি আপত্তিকর কনটেন্ট! মেটা ইন্ডিয়ার প্রধানের বিরুদ্ধে এফআইআর, তদন্তে হায়দরাবাদ পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


দেশ – ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে এআই-তৈরি (AI Generated) বিকৃত ছবি ও ভিডিও ছড়ানোর অভিযোগে বড় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। হায়দরাবাদ সাইবার ক্রাইম পুলিশ মেটা ইন্ডিয়ার প্রধান অরুণ শ্রীনিবাসের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে। পাশাপাশি একাধিক ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পরিচালকের বিরুদ্ধেও এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় ব্যবসায়ী এস অরবিন্দ রেড্ডি এবং তেলেঙ্গানা বিজেপির কর্মী টি সাইকিরণ গৌড়ের পৃথক অভিযোগের ভিত্তিতেই এই মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে এআই প্রযুক্তির সাহায্যে তৈরি একাধিক বিকৃত ও আপত্তিকর ছবি এবং ভিডিও ছড়িয়ে দেওয়া হয়, যা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর পাশাপাশি জনমনে অসন্তোষ সৃষ্টি করতে পারে।

তদন্তকারীরা খতিয়ে দেখছেন, কীভাবে এই ধরনের কনটেন্ট মেটার প্ল্যাটফর্মে দ্রুত ভাইরাল হলো এবং প্ল্যাটফর্মের কনটেন্ট মডারেশন ব্যবস্থা কেন তা সময়মতো আটকাতে পারেনি। সাইবার ক্রাইম শাখার দাবি, এআই-নির্ভর ভুয়ো ও বিভ্রান্তিকর কনটেন্টের বিস্তার রুখতে এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলির জবাবদিহিতা নিশ্চিত করতেই এই তদন্ত গুরুত্বপূর্ণ।

তবে এখনও পর্যন্ত মেটার পক্ষ থেকে এই মামলার বিষয়ে কোনও সরকারি প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি। হায়দরাবাদ সাইবার ক্রাইম পুলিশ পুরো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে এবং প্রয়োজনীয় ডিজিটাল প্রমাণ সংগ্রহের কাজও শুরু করেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top