গ্যারাজ থেকে গাড়ি বের করতে গিয়ে পুকুরে, কেষ্টপুরে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

গ্যারাজ থেকে গাড়ি বের করতে গিয়ে পুকুরে, কেষ্টপুরে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – নতুন গাড়ি চালানো শিখছিলেন সুমিত্রা দাস। মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পর নতুন গাড়িটি গ্যারাজ থেকে বের করতে গিয়েই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সামনের পুকুরে চলে যায়। গাড়ির ভিতরেই ডুবে মৃত্যু হয় গৃহবধূর। বুধবার সকালে কলকাতার কেষ্টপুরের প্রফুল্ল কানন পশ্চিম এলাকায় ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল পৌনে ৯টা নাগাদ মেয়েকে স্কুটিতে করে স্কুলে দিয়ে বাড়ি ফেরেন সুমিত্রা। এরপর স্কুটিটি রেখে নতুন গাড়িটি গ্যারাজ থেকে বের করছিলেন তিনি। সেই সময় আচমকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই গাড়িটি পুকুরের মাঝখানে চলে যায়।

ঘটনা দেখতে পেয়ে কয়েকজন স্থানীয় বাসিন্দা জলে ঝাঁপ দিয়ে সুমিত্রাকে উদ্ধারের চেষ্টা করেন। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর পুকুর থেকে গাড়িটি তোলা সম্ভব হয়। এরপর গাড়ির ভিতর থেকে সুমিত্রার দেহ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক অনুমান, গাড়িটি জলে পড়ার পর সুমিত্রা পিছনের দরজা দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন। কিন্তু পুকুরের জলের গভীরতা প্রায় ১০ থেকে ১২ ফুট হওয়ায় তিনি আর বেরিয়ে আসতে পারেননি। ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top