‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং একতা ভারতের মানুষের DNA-তে গেঁথে রয়েছে’: নিউইয়র্কে মোহন ভাগবত

‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং একতা ভারতের মানুষের DNA-তে গেঁথে রয়েছে’: নিউইয়র্কে মোহন ভাগবত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


নিউইয়র্ক: ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং একতা—এই দুই ধারণাই ভারতের মানুষের DNA-তে গেঁথে রয়েছে।’ রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিখ্যাত ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে আয়োজিত ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলেব্রেশন’-এ ভারতীয় প্রবাসীদের উদ্দেশে এই মন্তব্য করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভাগবত। আমেরিকা ও ভারতের জীবনদর্শনের তুলনা টেনে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসঙ্গে সবচেয়ে বেশি উঠে আসে ‘প্লুরালিজম’ বা বহুত্ববাদের কথা। অন্যদিকে ভারতের ক্ষেত্রে বলা হয় ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’। তাঁর বক্তব্য, একতা ও বৈচিত্র্য—দুটি বিষয়ই ভারতীয়দের জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত এবং তাঁদের DNA-র অংশ।

‘প্রতিটি দেশের নিজস্ব দায়িত্ব থাকে’

ভাগবত বলেন, কোনও রাষ্ট্র শুধুমাত্র নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রতিটি দেশেরই বিশ্বমঞ্চে একটি নির্দিষ্ট দায়িত্ব ও উদ্দেশ্য রয়েছে।

স্বামী বিবেকানন্দের বাণীর প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রতিটি দেশের নিজস্ব ভাগ্য ও লক্ষ্য থাকে। ভারতের দায়িত্ব হল বিশ্বমঞ্চে ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’-এর নীতি প্রতিষ্ঠা করা এবং বিশ্বকে সেই সত্য উপলব্ধি করতে সাহায্য করা।

ভাগবতের কথায়, মানুষ মূলত এক এবং বৈচিত্র্যের মাধ্যমেই সেই একতা আরও সুন্দরভাবে প্রকাশ পায়। তাই বৈচিত্র্যকে উদযাপন করার বার্তাই দেন তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top