ব্যাংককে এশিয়া-প্যাসিফিক যোগাসন চ্যাম্পিয়নশিপে রানার-আপ! পীযূষ মণ্ডলকে সম্মাননা বারাসাত পুলিশ জেলার

ব্যাংককে এশিয়া-প্যাসিফিক যোগাসন চ্যাম্পিয়নশিপে রানার-আপ! পীযূষ মণ্ডলকে সম্মাননা বারাসাত পুলিশ জেলার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



উত্তর চব্বিশ পরগনা – থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত Asia Pacific Yogasana Championship 2026-এ রানার-আপ পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন মাস্টার পীযূষ মণ্ডল। তাঁর এই সাফল্যকে সম্মান জানাতে বারাসাত পুলিশ জেলার উদ্যোগে দোলতলার তেজস্বিনী হলে আয়োজন করা হয় বিদায় সংবর্ধনা, চেক প্রদান ও সম্মাননা অনুষ্ঠান। পীযূষ মণ্ডল হলেন HG প্রসেন মণ্ডলের পুত্র।

অনুষ্ঠানে পীযূষের হাতে সম্মাননা তুলে দেন বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার দুর্বার বন্দ্যোপাধ্যায়। তাঁর এই আন্তর্জাতিক সাফল্যকে বারাসাত পুলিশ জেলার পক্ষ থেকে গর্বের মুহূর্ত হিসেবে তুলে ধরা হয়।

৭ সেপ্টেম্বর ২০২৬ ব্যাংককে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় রানার-আপ পদক অর্জন পীযূষের ক্রীড়াজীবনে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁর কৃতিত্ব আগামী প্রজন্মের কাছেও অনুপ্রেরণা হয়ে উঠবে বলে আশা প্রকাশ করা হয়।

বারাসাত পুলিশ জেলার পক্ষ থেকে পীযূষের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়েছে। আগামী দিনে আন্তর্জাতিক মঞ্চে তিনি আরও সাফল্য অর্জন করবেন, এই প্রত্যাশাও জানানো হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top