‘বিরোধিতা করাই রাজনীতির একমাত্র লক্ষ্য নয়’, রাইজিং ভারত সামিটে বার্তা শমীক ভট্টাচার্যের! তৃণমূলের প্রত্যাবর্তন নিয়েও কটাক্ষ

‘বিরোধিতা করাই রাজনীতির একমাত্র লক্ষ্য নয়’, রাইজিং ভারত সামিটে বার্তা শমীক ভট্টাচার্যের! তৃণমূলের প্রত্যাবর্তন নিয়েও কটাক্ষ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – কলকাতায় অনুষ্ঠিত হল ‘রাইজিং ভারত সামিট’-এর ইস্ট এডিশন। শনিবারের এই তারকাখচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সামিটের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

শমীকের বক্তব্য, শাসক দলের প্রতিনিধি হওয়া মানেই বিরোধী দলের প্রতিটি কাজের বিরোধিতা করা নয়। তাঁর কথায়, “আমি শাসক দলের প্রতিনিধি বলে অন্য দলের বিরোধিতা করব না। এই রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।” রাজনৈতিক বিরোধিতার পাশাপাশি রাজ্যের স্বার্থকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে বার্তা দেন তিনি।

ল্যান্ড পলিসি প্রসঙ্গেও সরকারের নীতির কথা তুলে ধরেন শমীক। তাঁর দাবি, পূর্বতন সরকারের সময়ে কোনও সুস্পষ্ট ল্যান্ড পলিসি ছিল না। বর্তমানে নতুন ল্যান্ড পলিসি আনা হচ্ছে বলেও জানান তিনি। সরকারে পরিবর্তনের পর বহু ব্যবসায়ী তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন বলেও দাবি করেন বিজেপি সভাপতি। কেন তাঁরা রাজ্যে আসতে চাইছেন, সেই প্রশ্নও তিনি তাঁদের করেছিলেন বলে জানান।

রাজ্যের পরিস্থিতির পরিবর্তনের চেষ্টা করা হয়েছে বলে দাবি করে শমীক বলেন, “সরকার আমি বানাইনি, সরকার জনতা বানিয়েছে।” তাঁর দাবি, মানুষ তৃণমূলকে ইতিমধ্যেই ‘টেস্ট’ করে নিয়েছে। তৃণমূলের ফের সরকারে আসার সম্ভাবনা নিয়েও কটাক্ষ করে তিনি বলেন, “অনুপম খেরের মাথায় চুল আসবে, কিন্তু পুরনো সরকার অর্থাৎ তৃণমূল আর ফেরত আসবে না।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top