রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০% শুল্ক? মার্কিন নিষেধাজ্ঞা বিলে নতুন সংশোধনী ঘিরে ফের বাড়ছে চাপের আশঙ্কা

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০% শুল্ক? মার্কিন নিষেধাজ্ঞা বিলে নতুন সংশোধনী ঘিরে ফের বাড়ছে চাপের আশঙ্কা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দেশ – রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনার জেরে ভারতের উপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর সম্ভাবনা ঘিরে ফের জল্পনা শুরু হয়েছে। রাশিয়া ও ইরান সংক্রান্ত মার্কিন নিষেধাজ্ঞা বিলের একাধিক সংশোধনী আনা হয়েছে। তার মধ্যে একটি সংশোধনীতে ভারত-সহ ১০টি দেশের নাম উল্লেখ করে তাদের উপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে একইসঙ্গে অন্য একটি সংশোধনীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই শুল্ক আরোপের ক্ষমতা দেওয়ার অংশটি বাদ দেওয়ার প্রস্তাবও রাখা হয়েছে।

‘Lindsey O Graham Sanctioning Russia and Iran Act’ নামে বিলটি গত ৭ অগস্ট মার্কিন সেনেটে ৮৬-১১ ভোটে পাশ হয়েছে। রাশিয়ার নেতৃত্ব ও জ্বালানি ক্ষেত্রের উপর নিষেধাজ্ঞা জোরদার করার পাশাপাশি রুশ তেল পরিবহণে নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত ‘শ্যাডো ফ্লিট’-এর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার প্রস্তাব রয়েছে এতে।

মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ, রাশিয়ার অপরিশোধিত তেল বিক্রি থেকে পাওয়া অর্থ ইউক্রেনের বিরুদ্ধে চলা যুদ্ধে ব্যবহার করছে মস্কো। সেই কারণেই রুশ তেল আমদানি করা দেশগুলির উপর অর্থনৈতিক চাপ তৈরির পরিকল্পনা করছে ওয়াশিংটন। ফলে ভারতের মতো বড় ক্রেতা দেশগুলির সঙ্গে রাশিয়ার জ্বালানি বাণিজ্যও মার্কিন নীতির নজরে রয়েছে।

তবে সংশোধনীগুলির মধ্যে পরস্পরবিরোধী প্রস্তাব থাকায় ১০০ শতাংশ শুল্ক আদৌ কার্যকর হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। ফলে রুশ তেল কেনাকে কেন্দ্র করে ভারতের উপর সম্ভাব্য মার্কিন শুল্ক নিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top