CAB নির্বাচনের আগেই বড় ধাক্কা! ৬ জেলাশাসকের চিঠিতে ভোটপ্রক্রিয়া স্থগিতের দাবি, আইনি পরামর্শ নিচ্ছেন সৌরভ

CAB নির্বাচনের আগেই বড় ধাক্কা! ৬ জেলাশাসকের চিঠিতে ভোটপ্রক্রিয়া স্থগিতের দাবি, আইনি পরামর্শ নিচ্ছেন সৌরভ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB)-এর বার্ষিক সাধারণ সভা ও আসন্ন নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে। সচিব, যুগ্মসচিব এবং অ্যাপেক্স কাউন্সিলের একটি সদস্য পদে নির্বাচনের দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষণা হয়েছে। কিন্তু মনোনয়ন জমার শেষ সময়ের ঠিক আগে বিভিন্ন জেলাশাসকের চিঠিকে কেন্দ্র করে গোটা নির্বাচনী প্রক্রিয়াই অনিশ্চয়তার মুখে পড়েছে।

বিষয়টি নিয়ে CAB সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, বিভিন্ন জেলা থেকে জেলাশাসকদের চিঠি এসেছে এবং আগের বারও এমন চিঠি দেওয়া হয়েছিল। সেখানে সম্পূর্ণ নির্বাচনী প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার কথা বলা হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে আগামী দু’দিনের মধ্যে আইনি পরামর্শ নেওয়া হবে বলেও জানিয়েছেন সৌরভ।

জানা গিয়েছে, CAB-এর নিজস্ব নিয়মাবলীর সঙ্গে BCCI-এর সংবিধানে থাকা লোধা কমিটির সুপারিশের কয়েকটি জায়গায় অস্পষ্টতা রয়েছে। বিশেষ করে ৭০ বছরের বেশি বয়সিদের অংশগ্রহণ এবং কোনও কর্মকর্তা টানা ৯ বছর পদে থাকার বিধি নিয়েই মূল প্রশ্ন উঠেছে। লোধা কমিটির সমস্ত শর্ত স্পষ্টভাবে কার্যকর না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার আবেদন জানিয়ে রাজ্যের ১৮টি জেলার মধ্যে অন্তত ৬ জন জেলাশাসক CAB-কে চিঠি দিয়েছেন।

আগামী বুধবারই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তার আগে জেলাশাসকদের চিঠির সংখ্যা আরও বাড়তে পারে বলে ময়দান সূত্রে খবর। ফলে আইনি পরামর্শের পর CAB কী সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত সময়েই নির্বাচন হবে কি না, এখন সেদিকেই নজর ক্রিকেটমহলের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top