মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দিল রাজ্য, এবার স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগ: শুভেন্দু

মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দিল রাজ্য, এবার স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগ: শুভেন্দু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা

মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, মাদ্রাসা সার্ভিস কমিশনকে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে। ফলে আগামী দিনে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমেই মাদ্রাসাগুলিতে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া পরিচালিত হবে বলে জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রীর কথায়, “মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দেওয়া হয়েছে, ওটা স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে।” অর্থাৎ এতদিন মাদ্রাসাগুলিতে শিক্ষক নিয়োগের জন্য যে পৃথক কমিশন ছিল, সেই ব্যবস্থায় এবার পরিবর্তন আনা হল।

সরকারের বক্তব্য, একই নিয়োগ ব্যবস্থার আওতায় মাদ্রাসা এবং স্কুলের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আনলে নিয়োগের কাজ আরও সহজ ও দ্রুত করা সম্ভব হবে। নতুন ব্যবস্থায় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমেই মাদ্রাসাগুলির শিক্ষক নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে।

মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে রাজ্য সরকারের সাম্প্রতিক একাধিক পদক্ষেপের মধ্যেই এই ঘোষণা এল। এর আগে রাজ্যজুড়ে মাদ্রাসাগুলির পরিকাঠামো ও অনুমোদন সংক্রান্ত সমীক্ষা চালানো হয়েছিল। সেই সমীক্ষার পর ২৫২টি মাদ্রাসাকে বন্ধের নোটিস দেওয়া এবং আরও প্রায় ১০০টি মাদ্রাসাকে শোকজ করার খবর সামনে এসেছিল।

ফলে মাদ্রাসাগুলিতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পৃথক কমিশনের বদলে স্কুল সার্ভিস কমিশনের অধীনে একক নিয়োগ ব্যবস্থাই কার্যকর হতে চলেছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এখন নতুন ব্যবস্থায় নিয়োগ প্রক্রিয়া কবে থেকে শুরু হয় এবং কীভাবে তা পরিচালিত হবে, সেদিকেই নজর থাকবে চাকরিপ্রার্থীদের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top