মহালয়ার আগে ফের বৃষ্টির ভ্রুকুটি, দক্ষিণবঙ্গের ৯ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

মহালয়ার আগে ফের বৃষ্টির ভ্রুকুটি, দক্ষিণবঙ্গের ৯ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা

মহালয়ার আর মাত্র দু’দিন বাকি। পুজোর প্রস্তুতিও প্রায় শেষের পথে। তার মধ্যেই ফের বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। আজ বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

দক্ষিণবঙ্গে এদিন সকাল থেকেই সব জায়গায় বৃষ্টির পরিস্থিতি থাকবে না। সকালে আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ জমতে পারে। দিনের বিভিন্ন সময়ে কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে।

তবে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকতে পারে। অর্থাৎ পুজোর প্রস্তুতির ব্যস্ততার মধ্যেই কোথাও রোদ, আবার কোথাও আচমকা বৃষ্টির মুখে পড়তে হতে পারে সাধারণ মানুষকে।

অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় দক্ষিণবঙ্গের তুলনায় বৃষ্টির দাপট বেশি হতে পারে। কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ফলে পুজোর আগে আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়ার দিকে নজর রাখাই জরুরি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top