৮০-র দোরগোড়ায় সোনিয়া গান্ধী, ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ করেই শেয়ার করলেন প্রথম রিল

৮০-র দোরগোড়ায় সোনিয়া গান্ধী, ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ করেই শেয়ার করলেন প্রথম রিল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


স্থান: নয়াদিল্লি

বয়স আশির দোরগোড়ায়, তবুও নতুন প্রজন্মের সঙ্গে যোগাযোগ গড়ে তুলতে পিছিয়ে নেই কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী। দীর্ঘদিনের রাজনৈতিক জীবনের পর এবার সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় পা রাখলেন তিনি। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ করেন সোনিয়া। শুধু অ্যাকাউন্ট খোলাই নয়, প্রকাশ্যে আনেন নিজের প্রথম রিলও। আর সেই রিলেই মিলেছে তাঁর আসন্ন স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লভ’-এর ঝলক। আগামী ১০ নভেম্বর বইটি প্রকাশিত হওয়ার কথা।

ইনস্টাগ্রামে সোনিয়ার আত্মপ্রকাশ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে কৌতূহল। অল্প সময়ের মধ্যেই তাঁর অনুরাগীর সংখ্যা প্রায় ৩০ হাজারে পৌঁছেছে বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত তাঁর ফলোয়িংয়ের তালিকায় রয়েছে মাত্র তিনটি অ্যাকাউন্ট—কংগ্রেস, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী।

সোনিয়ার প্রথম রিলের অন্যতম আকর্ষণ মা-মেয়ের এক সহজ, আন্তরিক মুহূর্ত। সেখানে দেখা যাচ্ছে, মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী মাকে জড়িয়ে ধরে তাঁর হাতে মিষ্টি তুলে দিচ্ছেন। সেই সময় মেয়েকে মৃদু বকুনি দিয়ে সোনিয়া বলেন, ‘বড্ড বেশি ছবি তুলছ।’ রাজনীতির ব্যস্ততার বাইরে এই ব্যক্তিগত মুহূর্ত নেটিজেনদের নজর কেড়েছে।

নতুন প্রজন্মের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার পাশাপাশি নিজের আসন্ন স্মৃতিকথার প্রচারেও ইনস্টাগ্রামকে কাজে লাগাচ্ছেন সোনিয়া, এমনটাই মনে করা হচ্ছে। তাঁর এই নতুন সোশ্যাল মিডিয়া যাত্রা আগামী দিনে কতটা জনপ্রিয়তা পায়, এখন সেদিকেই নজর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top