নতুন শিক্ষক-শিক্ষিকাদের সক্রিয় রাজনীতিতে নিষেধাজ্ঞা! নির্বাচনে প্রার্থী হওয়া নিয়েও বড় সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার

নতুন শিক্ষক-শিক্ষিকাদের সক্রিয় রাজনীতিতে নিষেধাজ্ঞা! নির্বাচনে প্রার্থী হওয়া নিয়েও বড় সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: রাজ্যের নতুন নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের প্রত্যক্ষ রাজনীতিতে অংশগ্রহণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। পঞ্চায়েত, পুরসভা, লোকসভা ও বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রেও নতুন শিক্ষকদের উপর নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ার বিধিতে এই সংক্রান্ত নিয়ম অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এতদিন পশ্চিমবঙ্গে শিক্ষক হিসেবে কর্মরত ব্যক্তিরা সক্রিয় রাজনীতিতে অংশ নিতে পারতেন। এমনকী বিভিন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগও ছিল তাঁদের। চলতি বছরের বিধানসভা নির্বাচনেও একাধিক শিক্ষক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

তবে রাজ্য মন্ত্রিসভার সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, ভবিষ্যতে নতুন করে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ক্ষেত্রে এই নিয়মে পরিবর্তন আসতে চলেছে। প্রত্যক্ষ রাজনীতিতে অংশগ্রহণের পাশাপাশি নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রেও তাঁদের উপর বিধিনিষেধ কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ইতিমধ্যে যেসব শিক্ষক-শিক্ষিকা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন এবং সেই সূত্রে নির্বাচনে প্রার্থী হওয়া বা নির্বাচিত হওয়ার অধিকার অর্জন করেছেন, তাঁদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে না বলে স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। তাঁদের বিদ্যমান অধিকার খর্ব করা হচ্ছে না বলেও জানানো হয়েছে।

নতুন নিয়োগের ক্ষেত্রে এই বিধি কীভাবে কার্যকর করা হবে, তা স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত নিয়মাবলিতে অন্তর্ভুক্তির পর আরও স্পষ্ট হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top