২০২৯-এর লোকসভা নির্বাচনে ক্ষমতাচ্যুত হবে এনডিএ সরকার, কোচির সভা থেকে দাবি অভিজিৎ দীপকের

২০২৯-এর লোকসভা নির্বাচনে ক্ষমতাচ্যুত হবে এনডিএ সরকার, কোচির সভা থেকে দাবি অভিজিৎ দীপকের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কোচি —

২০২৯ সালের লোকসভা নির্বাচনে কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (NDA) সরকার ক্ষমতাচ্যুত হবে বলে ভবিষ্যদ্বাণী করলেন ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শনিবার কেরলের কোচিতে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে দেশবাসীকে কেন্দ্রে ক্ষমতার পরিবর্তনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ার বিরোধিতায় এই সমাবেশের আয়োজন করা হয়েছিল।

কোচির রাজেন্দ্র ময়দানে সিজেপি-র ‘যন্তরমন্তর অ্যাট কোচি’ কর্মসূচির অঙ্গ হিসেবে আয়োজিত এই সমাবেশে সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশাপাশি যুবসমাজ এবং একাধিক সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এর আগে অভিনেতা প্রকাশ রাজের নেতৃত্বে মেরিন ড্রাইভ থেকে রাজেন্দ্র ময়দান পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলও বের করা হয়।

সমাবেশ থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি তোলা হয়। পাশাপাশি, দেশের নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার পক্ষে জোরালো সওয়াল করেন বক্তারা। এই মঞ্চ থেকেই ২০২৯ সালের লোকসভা নির্বাচনে কেন্দ্রে রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনার কথা তুলে ধরেন অভিজিৎ দীপকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top