যুদ্ধ পরিস্থিতি নিয়ে মোদী-জ়েলেনস্কির ফোনে আলোচনা, শান্তিপূর্ণ সমাধানে ভারতের ভূমিকার বার্তা প্রধানমন্ত্রীর

যুদ্ধ পরিস্থিতি নিয়ে মোদী-জ়েলেনস্কির ফোনে আলোচনা, শান্তিপূর্ণ সমাধানে ভারতের ভূমিকার বার্তা প্রধানমন্ত্রীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



আন্তর্জাতিক —

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলা সংঘাতের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জ়েলেনস্কি। দুই রাষ্ট্রনেতার মধ্যে যুদ্ধ পরিস্থিতি এবং সাম্প্রতিক কূটনৈতিক ঘটনাক্রম নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি ভারত ও ইউক্রেনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও গুরুত্ব দিয়েছেন তাঁরা।

ফোনালাপে মোদী বার্তা দিয়েছেন, রাশিয়া-ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে ভারত অবদান রাখতে আগ্রহী। যুদ্ধের পরিস্থিতি যাতে আলোচনার মাধ্যমে মিটে যায়, সেই লক্ষ্যে ভারতের অবস্থানও স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, আগামী ১০ ও ১১ নভেম্বর ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে মুখোমুখি বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। যুদ্ধ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে আমেরিকার উদ্যোগে এই বৈঠক হওয়ার কথা। তার আগে মোদী ও জ়েলেনস্কির ফোনালাপকে কূটনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এদিনের কথোপকথনে জ়েলেনস্কি সাম্প্রতিক কূটনৈতিক পরিস্থিতি সম্পর্কে মোদীকে অবহিত করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, আবুধাবিতে প্রস্তাবিত বৈঠকের জন্য ইউক্রেন সক্রিয়ভাবে প্রস্তুতি নিচ্ছে। জ়েলেনস্কি আরও জানান, ইউক্রেন বরাবরই গঠনমূলক মনোভাব বজায় রেখেছে। উত্তেজনা কমাতে রাশিয়ারও একই ধরনের উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করেন তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top