২১ নভেম্বর বাংলায় আসছেন প্রধানমন্ত্রী মোদি! উদ্বোধন হতে পারে অরেঞ্জ লাইনের বেলেঘাটা–আইটি সেন্টার অংশ, চালুর পথে নিউ গড়িয়া–বিমানবন্দর মেট্রো

২১ নভেম্বর বাংলায় আসছেন প্রধানমন্ত্রী মোদি! উদ্বোধন হতে পারে অরেঞ্জ লাইনের বেলেঘাটা–আইটি সেন্টার অংশ, চালুর পথে নিউ গড়িয়া–বিমানবন্দর মেট্রো

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা —

আগামী ২১ নভেম্বর রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করতেই তাঁর এই বঙ্গ সফর। কলকাতা থেকেই বেশ কয়েকটি সরকারি প্রকল্পের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী। সেই তালিকায় বিশেষ গুরুত্ব পেতে পারে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন।

সূত্রের খবর, প্রধানমন্ত্রীর হাত ধরে বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত অরেঞ্জ লাইনের বাকি অংশের উদ্বোধন হতে পারে। তা হলে কবি সুভাষ থেকে আইটি সেন্টার পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হওয়ার পথ প্রশস্ত হবে। নিউ গড়িয়া–বিমানবন্দর মেট্রো করিডরের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে।

শুধু মেট্রো নয়, প্রধানমন্ত্রীর সফরে একাধিক রেল প্রকল্পেরও উদ্বোধন করার কথা রয়েছে। পাশাপাশি আরও কয়েকটি সরকারি প্রকল্পের উদ্বোধন হতে পারে বলে জানা গিয়েছে। রাজ্য বিজেপি সূত্রে খবর, বঙ্গ সফরে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গেও বৈঠক করতে পারেন নরেন্দ্র মোদি।

উল্লেখ্য, কিছুদিন আগেই কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে কবি সুভাষ–জয় হিন্দ বিমানবন্দর করিডরের বেলেঘাটা–আইটি সেন্টার অংশে প্রথম ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, RVNL-এর বিশেষজ্ঞদের সহযোগিতায় এই ট্রায়াল রান সম্পন্ন হয়। প্রকল্পের অগ্রগতির ক্ষেত্রে এই সাফল্যকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

এখন নজর ২১ নভেম্বরের দিকে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে শেষ পর্যন্ত কোন কোন প্রকল্পের উদ্বোধন হয় এবং অরেঞ্জ লাইনের পরিষেবা চালুর বিষয়ে কী ঘোষণা আসে, সেদিকেই তাকিয়ে কলকাতার মেট্রো যাত্রীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top