রবিবার মেট্রো যাত্রীদের জন্য বড় খবর! টানা পাঁচ দিন ব্লু লাইনে পরিষেবা নিয়ন্ত্রণ, কোন কোন স্টেশনে বন্ধ থাকবে চলাচল?

রবিবার মেট্রো যাত্রীদের জন্য বড় খবর! টানা পাঁচ দিন ব্লু লাইনে পরিষেবা নিয়ন্ত্রণ, কোন কোন স্টেশনে বন্ধ থাকবে চলাচল?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা —

মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজের জন্য ব্লু লাইনে পরিষেবা নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। আগামী ১৫ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত নির্দিষ্ট পাঁচটি রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্লু লাইনের একাংশে বন্ধ থাকবে মেট্রো চলাচল। ফলে ওই দিনগুলিতে যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন নিত্যযাত্রী ও সাধারণ যাত্রীরা।

১৫ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর: বন্ধ থাকবে শহিদ ক্ষুদিরাম-মহানায়ক উত্তমকুমার অংশ

মেট্রো কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ নভেম্বর, ২২ নভেম্বর, ২৯ নভেম্বর এবং ৬ ডিসেম্বর ট্রাফিক ও পাওয়ার ব্লকের কারণে শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার স্টেশনের মধ্যে মেট্রো চলাচল বন্ধ থাকবে।

ওই চার দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অংশে কোনও মেট্রো চলবে না। তবে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত পরিষেবা স্বাভাবিক থাকবে।

১৩ ডিসেম্বর শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত বন্ধ পরিষেবা

রক্ষণাবেক্ষণের কাজের জন্য ১৩ ডিসেম্বর, রবিবার ফের পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে ব্লু লাইনে। ওই দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান স্টেশনের মধ্যে বন্ধ থাকবে মেট্রো চলাচল। তবে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা চালু থাকবে।

মেট্রো কর্তৃপক্ষের সূচি অনুযায়ী, ওই দিন দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায়। অন্যদিকে, ময়দান থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টা ১৫ মিনিটে।

তাই নভেম্বর ও ডিসেম্বরের নির্দিষ্ট রবিবারগুলিতে যাঁরা ব্লু লাইনে যাতায়াতের পরিকল্পনা করছেন, তাঁদের আগেভাগেই মেট্রোর পরিষেবা সংক্রান্ত এই পরিবর্তন জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top