রেশনে ওজনে কম বা নিম্নমানের খাদ্যশস্য দিলেই কড়া পদক্ষেপ! অভিযোগ পেলেই এক ঘণ্টার মধ্যে ব্যবস্থা, হুঁশিয়ারি খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়ার

রেশনে ওজনে কম বা নিম্নমানের খাদ্যশস্য দিলেই কড়া পদক্ষেপ! অভিযোগ পেলেই এক ঘণ্টার মধ্যে ব্যবস্থা, হুঁশিয়ারি খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়ার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কোচবিহার —

রেশনে খাদ্যশস্যের গুণমান খারাপ কিংবা ওজনে কম দেওয়ার অভিযোগ উঠলে আর দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না। অভিযোগ পাওয়ার এক ঘণ্টার মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। শুক্রবার কোচবিহারের রবীন্দ্রভবনে মতুয়া ও নমঃশূদ্র মহাসঙ্ঘের অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বার্তা দেন তিনি। রেশনের কালোবাজারি রুখতে রাজ্য সরকার কড়া নজরদারি চালাচ্ছে বলেও আশ্বাস দেন মন্ত্রী।

সরাসরি খাদ্যমন্ত্রীকে জানানো যাবে অভিযোগ

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অশোক কীর্তনীয়া জানান, রেশনে গমের গুণমান খারাপ হলে কিংবা উপভোক্তাদের ওজনে কম খাদ্যশস্য দেওয়া হলে সরাসরি তাঁকে অভিযোগ জানানো যাবে। অভিযোগ পাওয়ার এক ঘণ্টার মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে দাবি করেন তিনি।

মন্ত্রী আরও জানান, ইতিমধ্যেই এই ধরনের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করা হচ্ছে। তাঁর কথায়, “কেউ ছাড় পাবে না।” সাধারণ মানুষের সুবিধার জন্য তাঁর ফোন নম্বর সোশ্যাল মিডিয়ায় দেওয়া রয়েছে বলেও জানান তিনি। ফলে রেশন পরিষেবা নিয়ে কোনও সমস্যা হলে উপভোক্তারা সরাসরি অভিযোগ জানাতে পারবেন।

আগের সরকারের বিরুদ্ধে চাল পাচারের অভিযোগ

এদিন বক্তব্য রাখতে গিয়ে আগের সরকারের বিরুদ্ধেও সরব হন খাদ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, আগের সরকারের আমলে রেশনের চাল বাংলাদেশে পাচার করে দেওয়া হত। পাশাপাশি তাঁর দাবি, বর্তমানে রেশনের চালের গুণমান আগের তুলনায় অনেকটাই উন্নত হয়েছে।

শুধু তাই নয়, আগামী বছর থেকে সাধারণ মানুষ রেশনে আরও উন্নত মানের চাল পাবেন বলেও আশ্বাস দিয়েছেন অশোক কীর্তনীয়া। রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখা, খাদ্যশস্যের গুণমান নিশ্চিত করা এবং কালোবাজারি বন্ধ করাই যে সরকারের লক্ষ্য, মন্ত্রীর বক্তব্যে সেই বার্তাই উঠে এসেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top