কলকাতা —
মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতাচ্যুতির পর তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাতের আঁচ এবার পৌঁছল বন্দ্যোপাধ্যায় পরিবারেও। কালীপুজোর সময় থেকেই পারিবারিক দূরত্বের ইঙ্গিত মিলেছিল। এবার সেই সংঘাত গড়াল থানা-পুলিশ পর্যন্ত। ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করলেন কাকা তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়।
অভিষেকের মন্তব্য নিয়ে অভিযোগ
বিচারব্যবস্থা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করেই এই অভিযোগ বলে জানা গিয়েছে। ওই মন্তব্যের জেরে ইতিমধ্যেই কলকাতা হাই কোর্ট অভিষেককে শো-কজ করেছে। অভিযোগপত্রে সেই ঘটনার উল্লেখ করেছেন বাবুন।
শুধু তাই নয়, পুলিশ ও সরকারি কর্মীদের উদ্দেশে অভিষেকের করা হুঁশিয়ারিকেও ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার দাবি জানিয়েছেন তিনি। সাত পাতার অভিযোগপত্রে ভাইপোর বিরুদ্ধে একাধিক অভিযোগ ও বক্তব্যের উল্লেখ রয়েছে।
রাজনৈতিক মহলের পাশাপাশি বন্দ্যোপাধ্যায় পরিবারের এই সংঘাত নিয়েও নতুন করে চর্চা শুরু হয়েছে। এবার বাবুন বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ করে, সেদিকেই নজর থাকবে।




















