
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,১৪ ই জুন: এনআরএস কাণ্ডের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ দেখাল ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ( এবিভিপি )। শুক্রবার বিধান সরণিতে স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে অবস্থান বিক্ষোভ দেখায় এবিভিপি। এদিন জুনিয়ার ডাক্তারদের পাশে দাঁড়িয়ে এবিভিপির কলকাতা জেলা সভাপতি অভিষেক হালদার বলেন, জুনিয়ার ডাক্তারদের যে কর্মবিরতির ডাক দিয়েছেন তা সহজেই আলোচনার মাধ্যমে মেটানো যেত। কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে হুমকি দিয়ে সেই পরিস্থিতি জটিল করেছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী ছাত্রদের হস্টেলে থাকতে না দেওয়ার যে হুমকি দিয়েছেন তার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক দেশে যে কেউ আন্দোলন করতেই পারেন। কিন্তু এভাবে হুমকি দেওয়া যায়না। একইসঙ্গে রোগী পরিষেবা ঠিক রাখতে সমস্ত হাসপাতালে আউটডোর খুলে রাখার আর্জি জানিয়েছে তাঁরা**।



















