
নিজস্ব সংবাদদাতা,হাবড়া ,১৫ই জুন : জাল ভোটার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স তৈরি করার চক্র পুলিশের জালে গ্রেপ্তার এক,,উদ্ধার কম্পিউটার, পিন্টার এবং জাল কার্ড*।
হাবড়া থানার পুলিশ গোপনসুত্রে খবর পেয়ে আবাদ বল খেলার মাঠের পাশ থেকে পার্থ বিশ্বাস ২১ নামে ছাত্রের বাড়ি থেকে উদ্ধার একটি কম্পিউটার পিন্টার এবং জালষভোটার কার্ড এবং জাল ড্রাইভিং লাইসেন্স ।
পুলিশের কাছে দীর্ঘদিন ধরে খবর আসছিল পার্থ বিশ্বাস নিজের বাড়িতে রেলে চাকরি দেবার নাম করে এছাড়া বিভিন্ন সরকারী দপ্তরে চাকরি দেবার নাম করে। ভুয়ো নথি তৈরি করতো বলে খবর পুলিশের কাছে। সেই মত অভিযান চালায় পুলিশ। শুক্রবার বিকেলে অভিযুক্তের বাড়িতে হানা দিয়ে হাতে নাতে ধরে ফেলে পার্থ বিশ্বাস কে। পালিয়ে যায় আরো দুই অভিযুক্ত সুমন রায় এবং ইনজামুল হক। ধৃত পার্থ বিশ্বাস হাবড়া চৈতন্য কলেজের দ্রীতীয় বর্ষের ছাত্র বলে জানা গেছে। মূলত কলেজ ছাত্রদের চাকরি দেবার নাম করে ভুয়ো নথিপত্র তৈরি করতো। ধৃত সাতদিনের পুলিশ হেপাজত চেয়ে বারাসাত আদালতে পাঠানো হয়েছে। তদন্তে হাবড়া থানা।



















