মুর্শিদাবাদের ডোমকলে আবার রাজনৈতিক খুন, বলি তিন আহত একাধিক

মুর্শিদাবাদের ডোমকলে আবার রাজনৈতিক খুন, বলি তিন আহত একাধিক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, ডোমকল ,১৫ই জুন :ফের খুন ডোমকলে। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে বোমা ও গুলির আঘাতে মৃত তিন, জখম এক
মুর্শিদাবাদের ডোমকলে আবার রাজনৈতিক খুন বলি তিনজন, আহত একাধিক। ঘটনাটি ঘটেছে শনিবার ভোররাতে ডোমকল থানা এলাকার কুচিয়ামোড়া গ্রামে। মৃতদের নাম সোহেল রানা শেখ(১৯), খাইরুদ্দিন শেখ(৫৫) ও রহিদুল শেখ(৩৮)। মৃতদের বাড়ি ডোমকল ব্লকের গড়ায়মারী অঞ্চলের কুচিয়ামোড়া গ্রামে।
জানা গিয়েছে, লোকসভা নির্বাচনের কয়দিন আগেই রাজনৈতিক বিবাদের জেরে খুন হতে হয়েছিল ডোমকল কুচিয়ামোড়া এলাকার আলতাব শেখকে। আর তার জেরেই আবার এমন ঘটনা বলে মনে করছেন স্থানীয়রা।

উল্লেখ্য, লোকসভা ভোটের আগেই উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের ডোমকল। মুর্শিদাবাদের ডোমকল পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রানী সম্পদ কর্মাধ্যক্ষ কে কুপিয়ে খুন করার অভিযোগ উঠে দুস্কৃতীদের বিরুদ্ধে । পুলিশ জানিয়েছিল, মৃতের নাম আলতাব সেখ (৪৫)। পাশাপাশি ঐদিন জখম হন আরও এক উপ প্রধান। মৃত আলতাব সেখের পরিবারের অভিযোগ তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে এই খুন যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলের।
সেই খুনের ঘটনার জেরেই শনিবার ভোরে ফের এই খুন বলে অনুমান স্হানীয়দের। মৃত রানা সেখ আলতাব সেখের ছেলে এবং মৃত খাইরুদ্দিন সেখ আলতাব সেখের ভাই বলে পরিচিত ।
মৃত আলতাব সেখের প্রধান খুনি ছিলেন গাউস সেখ, সম্প্রতি তিনি জামিনে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন।
অভিযোগ, সোহেল সেখ ও খাইরুদ্দিন সেখের নেতৃত্বে বেশ কিছু দুষ্কৃতিরা শনিবার ভোরে গাউস সেখের বাড়ি ঘিরে ধরে চলে ব্যাপক বোমাবাজি। সোহেল সেখ ও খাইরুদ্দিন সেখ গাউস সেখের বাড়িতে ঢুকতে গেলে পাল্টা বোমা ও গুলি চালায় গাউস সেখের অনুগামীরা। ঘটনাস্থলে গুরুতর জখম হন রানা সেখ, খাইরুদ্দিন সেখ এবং রহিদুল সেখ তাদের কে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে এই ঘটনায় বোমার আঘাতে গুরুতর জখম হন গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান ছাব্বিস সেখ সহ বেশ কয়েকজন। তাদের চিকিৎসার জন্য ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসা জন্য। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডোমকল থানার পুলিশ । তবে তৃণমূল গোষ্ঠী কোন্দল জেরে এই খুন বলে দাবি পরিবারের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । পুলিশ তিনজনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top