
নিজস্ব সংবাদদাতা, ভরতপুর ,১৬ ই জুন :গ্রামের ড্রেন তৈরি করাকে কেন্দ্র করে তৃনমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের ভরতপুর থানার গড্ডা গ্রাম।
শনিবার মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত গড্ডা গ্রামে ড্রেন তৈরি করাকে কেন্দ্র করে বিজেপি ও তৃনমূল এর মধ্যে ব্যপক সংঘর্ষ। ঘটনায় গুরুতর জখম তিন বিজেপি কর্মি। আহত বিজেপি কর্মীদের নাম সুখেন ঘোষ, নবকুমার সাহা ও শুভাশিস ঘোষ এরা সকলেই গড্ডা গ্রামের বাসিন্দা । আহতদের চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বিজেপি কর্মীদের অভিযোগ
শনিবার রাতে কয়েক জন বিজেপি কর্মীরা একটি গাছতলায় বসে একে অপরের সাথে কথা বলছিলো। এমন সময় ওই গ্রামের তৃনমূলের পঞ্চায়েত সদস্য কাজল সেখ ও তার সঙ্গী সেলিম সেখ মোশাররফ সেখ ও সানোয়ার সেখ হটাৎ ই তাদের মধ্যে চরাও হয় ও অশ্লীল ভাষায় বাড়ির মহিলাদের সহ ওই ছয় বিজেপি কর্মির দের গালাগালি দিতে থাকে তারপর শুরু হয় দুই পক্ষের বচসা। এরপর ওই সুখেন ঘোষ শুভাশিস ঘোষ নবকুমার সাহা নামের ওই তিন বিজেপি কর্মিকে বাইকে চাপিয়ে গ্রামের তৃনমূল পাটি অফিসে নিয়ে গিয়ে বেধরক মারধর সহ তাদের বাড়িতে বোম ও পিস্তল নিয়ে এসে বারির মহিলাদের প্রানে মারার হুমকি দেই তৃনমূল কর্মিরা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন কান্দি মহকুমা তৃনমূল কংগ্রেস সভাপতি গৌতম রায় ।
তিনি বলেন তৃণমূল মারধর করেছে এটা সম্পূর্ণ মিথ্যা। তিনদিন আগে শিঙেরি গ্রামে একটি ড্রেন করা কে কেন্দ্র করে বিজেপির কর্মীরা ওই এলাকার পঞ্চায়েত সদস্যের ছেলেকে বিনা কারণে মারধর করে। এই নিয়ে কয়েকজনের নামে থানায় অভিযোগ ও করা হয়েছে। এটা পারিবারিক গ্রাম্য বিবাদ এখানে তৃণমূলের কোন যোগ নেই। এই ঘটনায় পুলিশ উভয় পক্ষের পাঁচ জন কে আটক করেছে ভরতপুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রামে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।



















