
কলকাতা : আর দিন কয়েক পরেই নিখিল জৈনকে বিয়ে করতে চলেছেন অভিনেত্রী তথা সদ্য নির্বাচিত তৃণমূল সাংসদ নুসরত জাহান। শুক্রবার তাঁর কলকাতার বাড়িতে ছিল গায়ে হলুদের অনুষ্ঠান। সে অনুষ্ঠানেই বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন নুসরত। সদ্য সোশ্যাল মিডিয়ায় সে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।


















