
নিজস্ব সংবাদদাতা, কলকাতা,১৬ ই জুন :ম্যাজিক দেখাতে গিয়ে গঙ্গায় নিখোঁজ ম্যাজিসিয়ান। নাম চঞ্চল লাহিড়ী। তল্লাশি চালাচ্ছে রিভার ট্রাফিক পুলিশ। মিলেনিয়াম পার্ক থেকে ছেড়ে ছিল ভাড়া নেওয়া লঞ্চ। হাত পা বাঁধা অবস্থায় তাকে নামিয়ে দেওয়া হয় গঙ্গায়। নামানো হয়েছিলো একটি ক্রেনের সাহায্যে। অন্য একটি লঞ্চ থেকে ভিডিও গ্রাফিও হচ্ছিল। সেই লঞ্চে ছিলেন কমপক্ষে দশ জন ব্যাক্তি। চঞ্চল বাবু তার স্ত্রীকে হাওড়া ব্রিজের ওপর দাঁড়াতে বলেন। কারণ জল থেকে উঠে তিনি স্ত্রীকে হাত নাড়বেন বলে জানিয়েছিলেন




















