
নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়া,১৬ ই জুন :বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে কর্মবিরতি করে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা রক্তের সংকট মেটালেন রক্ত দিয়ে। তাদের দাবি ব্লাড ব্যাংকে রক্তের সংকট রয়েছে সেই সংকট মেটাতেই আন্দোলন স্থল থেকেই ব্লাড ব্যাংকে ২৫ ইউনিট রক্ত দিয়ে সাহায্য করলো তারা। হাসপাতালের ইন্ডোর বিভাগে ভর্তি থাকা রোগীদের যাতে রক্ত পেতে কোনো সমস্যা না হয় সেইজন্য দফায় দফায় তারা রক্ত দান করবেন বলেও জানালেন জুনিয়র ডাক্তাররা



















