
মুম্বই: অভিনেত্রী শ্রীদেবীর পাশাপাশি নৃত্যশিল্পী হিসাবে শ্রীদেবীর কম খ্যাতি ছিল না। আর শ্রীদেবী কন্যা জাহ্নবীও একজন ভালো নৃত্য়শিল্পী। মাঝে মধ্যেই তাঁকে ‘কথক’ নাচের ক্লাসে যেতে দেখা যায় জাহ্নবীকে।
বলিউডে ডেবিউ ছবি ‘ধড়ক’এ জাহ্নবী কাপুরের নাচের দক্ষতার পরিচয় মেলে। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় ‘বেলি ডান্স’ দক্ষতার কিছুটা ঝলক দেখিয়েছেন শ্রীদেবী কন্যা। ‘ধড়ক’ পরিচালক শশাঙ্ক খৈতানের কথাতেই তিনি যে এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন জাহ্নবীর ইনস্টগ্রাম স্টোরি থেকেই বোঝা যাচ্ছে। কারণ তাঁকে এই চ্যালেঞ্জ দেওয়ার জন্য পরিচালককে ধন্যবাদও জানিয়েছেন জাহ্নবী।



















