
দুবাই : স্কুল বাসের মধ্যে ঘুমিয়েই রইল একটি বাচ্চা, লক্ষ্যই করলেন না চালক! অন্যান্য সবাই নেমে গেলেও রয়ে গেল শিশুটি। কোনও খোঁজ নিল না স্কুল কর্তৃপক্ষও।শনিবার দুবাইয়ে কয়েক ঘণ্টা স্কুল বাসের মধ্যে আটকে থেকে মৃত্যু হল ৬ বছরের এক পড়ুয়ার। মহম্মদ ফারহান নামে ওই শিশুর বাবা-মা আদতে কেরলের বাসিন্দা। তাদের ব্যবসা রয়েছে দুবাই।



















