
নিজস্ব সংবাদদাতা,জয়নগর, ১৯ শে জুন :গোপন সূত্রে খবর পেয়ে জয়নগর পুলিশ ১ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার করল।
প্রশাসন সূত্রে জানা যায় গতকাল রাত্রে জয়নগর থানার পুলিশ, এস ও জি এবং পি সি টিম টহলদারি দেবার সময় গোপন সূত্রে খবর পেয়ে শওকত মোল্লা (৩০) নামে একজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। তার বাড়ি বকুলতলা থানার রঘুনাথপুর খোলাখালি। তার কাছ থেকে পাওয়া যায় সাতটি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, একটি ওয়ান সাটার পাইপগান, ১৬ টি অটোমেটিক অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। ১ টি মোবাইল ফোন। আজ তাকে বারাইপুর আদালতে তোলা হবে




















