বিজেপির পার্টি অফিস ভেঙে ফেলার প্রতিবাদে হিডকো অফিসে ডেপুটেশন

বিজেপির পার্টি অফিস ভেঙে ফেলার প্রতিবাদে হিডকো অফিসে ডেপুটেশন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা, ১৯ শে জুন :যাত্রাগাছিতে বিজেপি একটি পার্টি অফিস তৈরি করে ।সেই অফিস পরশুদিন রাতে হিডকোর তরফ থেকে পুলিশ দিয়ে ভেঙে ফেলা হয়।তার প্রতিবাদে আজ বিজেপির তরফ থেকে হিডকো অফিসে ডেপুটেশন দেওয়ার কথা ।সেই মতো যাত্রাগাছি থেকে মিছিল করে তারা হিডকো ভবন আসার কথা প্রথমে পুলিশ যাত্রাগাছি মোড়ে মিছিল আটকালে সেখান থেকে পুলিশ এর ব্যারিকেট পার করে বেরিয়ে আসে মিছিল করে হিডকো ভবন এর সামনে এলে পুলিশ বাধা দেয় সেই সময় পুলিশ এর সাথে ব্যাপক ধস্তাধস্তি হয়।পরে বিজেপির তরফ থেকে সাত জনের প্রতিনিধি দল হিডকো অধিকারিকের সাথে কথা বলে।সাতদিনের মধ্যে পার্টি অফিস করার অনুমতি দেওয়া হয় না হলে আবার ঘেরাও করা হবে।যদিও হিডকো সূত্রে খবর ওই জমি হিডকোর ।সেই কারণে ভাঙা হয়েছে।বিজেপির দাবি সেখানে একটি তৃণমুল এর অফিস রয়েছে যদি ভাঙতে হয় তবে সেটাও ভাঙতে হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top