বেহালা সখের বাজার পুষ্পশ্রী সিনেমা হলের সামনে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার

বেহালা সখের বাজার পুষ্পশ্রী সিনেমা হলের সামনে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা, ২০ শে জুন :বেহালা সখের বাজার পুষ্পশ্রী সিনেমা হলের সামনে ক্ষতবিক্ষত অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার। ওই ব্যক্তির মাথা ও মুখ সম্পূর্ণ থেঁতলানো ছিল। ঘটনাস্থলে ঠাকুরপুকুর থানার পুলিশ। পুষ্পশ্রী সিনেমা হলের সামনে একটি বাস স্ট্যান্ড এর মধ্যে দেহটি পড়েছিল, দেহ টির পাশে দুটি রক্তমাখা ইট উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা ওই ইট দিয়েই মাথায় আঘাত করে মারা হয়েছে ঐ ব্যক্তি কে। গতকাল রাত্রে বেলায় ওই ব্যক্তি কে মারা হয়েছে বলেই অনুমান পুলিশের। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে তদন্তে এসেছে লালবাজারের হোমিসাইড শাখা ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top