দিনে দুপুরে পুকুর চুরি

দিনে দুপুরে পুকুর চুরি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,চুঁচুড়া, ২০ শে জুন :দিনে দুপুরে পুকুর চুরি।
লোকসভা ভোটে হারের শিক্ষা নিয়ে বসানো হয়েছিল অভিযোগ বাক্স।আর সেই বাক্স বসিয়েই হারানো জমি পুনরুদ্ধারে নেমেছে এলাকার বিধায়ক। আর তাতেই বাজিমাত করতে বাক্সে জমা নিত্যনতুন অভিযোগ ক্ষতিয়ে দেখছে বিধায়ক।
চুঁচুড়ার ১৯ নং ওয়ার্ডে যুগিদাস পাড়া লেন দিনে দুপুরে চলছে পুকুর ভড়াট করে বাড়ি তৈরির কাজ।সেই অভিযোগই ড্রপ বাক্সে ফেলেছিল এলাকার বাসিন্দারা।
এহেনো অভিযোগ হাতে পেয়েই সদলবলে এলাকায় পুকুর ভড়াট রুখতে গেলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তিনি বলেন এলাকার মানুষ সরাসরি অামাদের কোন অভিযোগ করেনি।
বাক্স খুলেই এখান কার অবস্থা জানতে পারলাম।পর পর দুটি পুকুর ভড়াট করে চলছে বাড়ি তৈরির কাজ।বি এল অার ও থেকে বিভিন্ন দপ্তরে বিষয় টি ইতিমধ্যে ই জানানো হয়েছে।পৌরসভাও দ্রুত পদক্ষেপ নিচ্ছে।অাজ অামরা পুকুর দুটির মাপ ঝোপ করে অাগের অবস্থায় ফেরানোর জন্য ব্যবস্থা নিচ্ছি। যত খানি নির্মান হয়েছে তা ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top