
দক্ষিণ আফ্রিকার পর ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেট বিশ্বের দুই শক্তিশালী দলকে হারানোর পর বৃহস্পতিবার বাংলাদেশ খেলতে নামছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ক্যারিবিয়ানদের হারানোর পর বাংলাদেশের ক্রিকেটারদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। তবে বৃষ্টি নিয়ে চিন্তায় আছে দুটি দলই। কারণ, আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচে বৃষ্টি হতে পারে।


















