নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিল সিপিআইএম লিবারেশন

নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিল সিপিআইএম লিবারেশন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা , ২০ শে জুন :নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিল সিপিআইএম লিবারেশন*
ভাটপাড়া এবং জগদ্দল এর উদ্ভূত পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে স্মারকলিপি জমা দিলেন সি পি আই এম এল লিবারেশন এর নেতৃত্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভাটপাড়া এবং জগদ্দল এর পরিস্থিতি নিয়ে বিচার বিভাগীয় তদন্তের আবেদন করেছেন তারা। সিপিআইএম লিবারেশন এর রাজ্য সম্পাদক পার্থ ঘোষ এর দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দাবি গুরুত্ব দিয়ে শুনেছেন এবং বেশ কিছু পয়েন্ট লিখে রেখেছেন।
একই সঙ্গে এই উদ্ভূত পরিস্থিতি থেকে কিভাবে রেহাই মিলতে পারে তারও বেশ কিছু পরামর্শ মুখ্যমন্ত্রীকে তারা দিয়েছেন বলে জানান সিপিআইএম লিবারেশন এর রাজ্য সম্পাদক। অবিলম্বে সর্বদলীয় বৈঠক এবং ওই এলাকায় সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সংগঠনগুলিকে নিয়ে বৈঠক ডাকার আবেদন করেছে সিপিআইএম লিবারেশন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top