
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,২১শে জুন :বিশ্ব যোগা দিবসে কলকাতার রাণীরাসমণি অ্যাভিনিউ তে যোগব্যায়ামের আয়োজন করা হয়। সেখানে রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কৈলাস বিজয়বর্গী ছাড়াও রাহুল সিনহা উপস্হিত ছিলেন। এছাড়া বিভিন্ন স্কুলের পড়ুয়ারা এই যোগ শিবিরে অংশগ্রহন করেন।এই যোগ শিবিরে অংশগ্রহন করার পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন যে এখন পর্যন্ত ভোট পরবর্তী হিংসা বাংলায় অব্যাহত। ভাটপাড়ায় পুলিশের গুলিতে মানুষ মারা গেছে। রাজ্য সরকার ব্যার্থ হিংসা প্রশমনে। আলুআলিয়ার নেতৃত্বে ৩সদস্যের কেন্দ্রীয় টিম যাবে আজ। তারা রির্পোট দেবে। রাজ্যপাল এই যোগ শিবিরে এসে বলেন যে কোন প্রকার হিংসাকে ঘৃণা করি। বাংলায় শান্তি ফিরুক। প্রশাসন সব রকম হিংসার বিরুদ্ধে ব্যবস্থা নেবে l




















