‌ওজন ৩৩০ কেজি!‌ এই পাকিস্তানি ব্যক্তিকে হাসপাতাল নিতে ভাঙতে হল বাড়ির দেওয়াল

‌ওজন ৩৩০ কেজি!‌ এই পাকিস্তানি ব্যক্তিকে হাসপাতাল নিতে ভাঙতে হল বাড়ির দেওয়াল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

 ৮০ বা ১০০ নয়, নিদেনপক্ষে ১৫০ কেজিও নয়, একেবারে ৩৩০ কেজি। না কোনও বড়সড় প্রাণী নয়, একজন মানুষেরই ওজন ৩৩০ কেজি। শুনতে অবাক লাগলেও এমনই এক ব্যক্তির সন্ধান মিলেছে পাকিস্তানে। বিরল রোগে আক্রান্ত পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাদিকাবাদ জেলার বাসিন্দা নুর হাসান। ওজন বাড়তে বাড়তে এতটাই বেড়ে গিয়েছিল যে, দীর্ঘদিন নড়াচড়া করতে পারেন না তিনি। উপায় ছিল না চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ারও। আর তাই শেষপর্যন্ত পাক সেনা প্রধানের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আবেদন জানান তিনি। আর তাতে সাড়াও দেন পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। এরপরই পাক সেনার তরফে বাড়ির দেওয়াল ভেঙে নুর হাসানকে প্রথমে লাহোরের সেনা হাসপাতালে নিয়ে আসা হয়। কিছু পরীক্ষার পর তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সেখানেই অস্ত্রোপচার হবে নুর হাসানের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top