কেমন কাটবে আপনার দিন? পড়ুন রাশিফল

কেমন কাটবে আপনার দিন? পড়ুন রাশিফল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মেষ
শরীরে কোনও যন্ত্রণা বাড়তে পারে। রাজনীতিবিদদের জন্য সময়টা খুব অনুকূল। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। কোথাও ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়। মা –বাবার সঙ্গে কোনও কারণে বিরোধ বাধতে পারে। গুজবে খবরদার কান দেবেন না। আপনার মাটির মানুষ ইমেজ ধরে রাখুন। লোকে আপনায় নিয়ে ঠাট্টা মশকরা করলে পাত্তাই দেবেন না। হালকা ভাবে নিন।

বৃষ
কর্মক্ষেত্রে আজ খুব বুঝে কথা বলুন। আজ অর্থ আগমন খুব ভালই থাকবে। প্রতিবেশীর সঙ্গে খুব সামান্য কারণে মতোবিরোধ। সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। পূজা পাঠের জন্য অর্থ দান। আপনার সারা দিনের হাল হকিকত বেশ ফুরফুরে মনে হচ্ছে। সব কাজেই সাফল্য আসবে। তবে একা সিদ্ধান্ত না নিয়ে সঙ্গীর কাছ থেকে একটু পরামর্শ নিন।

মিথুন
ভ্রমণে কোনও বিবাদ বাধতে পারে। আজ বেহিসেবি খরচের জন্য সংসারে অশান্তি লাগতে পারে। প্রতিবেশীদের সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে। কর্মক্ষেত্রে কোনও কারণে অস্থিরতা বৃদ্ধি পাবে। ছোটখাটো চোট লাগতে পারে। আজ খেলাধূলা সংক্রান্ত ভাল কোনও খবর আসতে পারে।

কর্কট
দীর্ঘকাল ধরে যে আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি, আচমকা একটা সমাধান পেতে পারেন আজ। সারা দিনে যা কাজ করবেন, নিজেই সে সবে নেতৃত্ব দবেন বলে মনে হচ্ছে। কর্মস্থানে বিশেষ কোনও পরিবর্তন হবে না। বেশি উঁচু স্থানে উঠবেন না। কেউ আপনাকে অপমান করার চেষ্টা করতে পারে। পড়াশোনার জন্য একটু চাপ বাড়তে পারে।

সিংহ
সামনের দুটো দিনে আপনার জন্য প্রচুর সুযোগ আসতে চলেছে। আপনার নেপচুনের প্রভাব কিন্তু নেপোলিয়ন বোনাপার্টের চেয়েও বেশি শক্তিশালী। ব্যক্তিত্বের সংঘাত হবেই। তবে ইগোকে খুব বেশি বাড়তে দেবেন না। তাতে ব্যক্তিগত এবং পেশাগত, দুই জীবনেই ঝামেলা বাড়তে পারে।

কন্যা
খুব কাছের কারও খুশির খবর পেতে পারেন। সেবামূলক কাজে শান্তি। আজ মাথার কোনও সমস্যা বা ব্যথা ফিরে আসতে পারে। পারিবারিক সমস্যার সমাধান হয়ে যেতে পারে। প্রেমে বাড়ির লোকের জন্য জটিলতা আসতে পারে। সন্তানদের নিয়ে নাজেহাল হতে হবে। খুব চেষ্টা করেও এড়িয়ে যাচ্ছেন যা, তার সামনাসামনি হতেই হবে।

তুলা
আপনার জীবনে বিগত কিছুদিন ধরে ব্যালেন্সের অভাব হচ্ছে। দু’দিক মেলাতেই পারছেন না। কিন্তু এখনও আপনার কাছের মানুষের কাছে একইরকম প্রিয় আছেন আপনি। আপনার মনের মানুষ খুশি হবে আপনাকে পাশে পেয়ে। শারীরিক এবং আর্থিক খুঁটিনাটির দিকে নজর দিন।

বৃশ্চিক
আপনার যা কিছু সীমাবদ্ধতা, স্বীকার করে নিতে চাইছেন না, তাই কেউ পরামর্শ দিলে বিরক্ত হচ্ছেন। কেউ আপনাকে সাহায্য করলে তা আখেরে আপনার জন্য ভালোই হবে। খুব চেষ্টা করেও এড়িয়ে যাচ্ছেন যা, তার সামনাসামনি হতেই হবে। শারীরিক এবং আর্থিক খুঁটিনাটির দিকে নজর দিন। সাংসারিক ঝুট ঝামেলা এড়িয়ে চলুন।

ধনু
প্রেমের ক্ষেত্রে দেরিতে হলেও ভুল বোঝাবুঝি মিটে যাবে। চাকুরিক্ষেত্রে কোনও সমস্যা নেই। ব্যবসা ক্ষেত্রে আপনার ইচ্ছে মতো সব হবে না। উপার্জন ভাগ্য শুভ হলেও খরচ হবে খুব। ভ্রমণের যোগ রয়েছে। অতিরিক্ত লাভের সপ্তাহ নয়। বরঞ্চ খরচ হবে বিপুল। তবে ঋণ করতে হবে না। ব্যবসা ক্ষেত্রে সমস্যা হবে না।

মকর
মানসিক টেনশন, সর্দি কাশিতে আক্রান্ত হবেন। আঘাত প্রাপ্তিও রক্তপাতের সম্ভাবনা রয়েছে। মিশ্র কাটবে। চাকুরি ক্ষেত্রে কোনও সমস্যা নেই। শেয়ারে লাভবান হবেন। জমি কেনাবেচায় অশুভ। বিবাহিত জীবন ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে মাসের শেষের দিকে শুভ। আর্থিক দিকে সঞ্চয় হবে তবে খরচও হবে। শরীর ছোট খাটো সমস্যা ছাড়া ভালো থাকবেন।

কুম্ভ
চাকুরিক্ষেত্রে কথাবার্তায় সাবধান হলে বাধার কারণ নেই। উপার্জন ভাগ্য শুভ। ব্যবসা ক্ষেত্রে সমৃদ্ধ হবেন। প্রেমের ক্ষেত্রে অল্পবিস্তর সমস্যা থাকবে। শরীর খুব একটা ভালো যাবে না। শরীর নিয়ে এই সপ্তাহে তেমন কোনও বড় সমস্যা নেই। হৃদরোগ থেকে সাবধান। চলাফেরায় সতর্কতা প্রয়োজন।

মীন
আজ মনটা নানা কারণে অস্থির থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন না। উপার্জন ভাগ্য শুভ। ব্যবসা ক্ষেত্রে ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে দুঃখই পাবেন। মামলায় জয়লাভ হবে। অন্যায় বহুদিন ধরে সহ্য করে চলেছেন, এবার সময় এসছে প্রতিবাদ করার। প্রতিবাদ করার সময় এসেছে। অভিযোগ জানানোর মতো পরিস্থিতি এলে তা জানান।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top