
দূষণ নিয়ন্ত্রণে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে নীতি আয়োগ।নীতি আয়োগের প্রস্তাব, ২০২৫ সালের মধ্যে টু-হুইলার ও থ্রি-হুইলারকে বিদ্যুতচালিত করতে হবে। এক্ষেত্রে ৩ চাকার গাড়িকে বিদ্যুতচালিত করতে হবে ২০২৩ সালের মধ্যে ও ১৫০ সিসির কম ২ চাকার গাড়িকে বিদ্যুতচালিত করতে হবে ২০২৫ সালের মধ্যে।
২০২৫ সালের মধ্যে সরকারি নিয়মে কাজ না হলে আইন অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে।শুক্রবার দেশের দু-চাকা ও তিন চাকার যানবাহন উত্পাদনকারী কোম্পানিগুলির সঙ্গে বৈঠকে বসেছিল নীতি আয়োগ। বৈঠকে যোগ দেন বাজাজ অটো, টিভিএস মোটর, হন্ডা মোটর সাইকেলস অ্যান্ড স্কুটার ইন্ডিয়ার প্রধানরা। ছিলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার ও সিইও অমিতাভ কান্ত।


















