
নিজস্ব সংবাদদাতা,আসানসোল, ২৩ শে জুন :জামুরিয়া ধসল গ্রাম থেকে বিয়ে বাড়ির নেমন্তন্ন খেয়ে জবা এলাকায় বাড়ি ফেরার সময় রানীগঞ্জ পাঞ্জাবীমোড় এলাকার সামনেই আমরাসতা গ্রামের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পার এসে সজোরে ধাক্কা মারলো গাড়ির মধ্যে থাকা ১২ জন সদস্য ঘটনায় আহত হয় গুরুতর বলে জানা গেছে সকলকে পুলিশ স্থানীয়দের মদতে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় আহতদের মধ্যে কয়েকজন শিশু ও ছিল বলে জানা গেছে পুলিশ বুলেরো গাড়ি ডাম্পার বাজেয়াপ্ত করেছে



















