
নিজস্ব সংবাদদাতা, ভাঙড়, ২৩ শে জুন :পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। মৃত ব্যক্তির নাম ইয়াকুব মোল্লা। ঘটনাটি ঘটে ভাঙড়ের কাশিপুর শেষ মোড়ে। সন্ধ্যায় নিজের কাজ সেরে বাইকে বাড়ি ফিরছিলো জমাদার পাড়ার বাসিন্দা ইয়াকুব। ফেরার পথে বেপরোয়া ভাবে উল্টো দিক দিয়ে আসা এক বোলোরো গাড়ির সামনা সামনা ধাক্কা লাগে তার বাইকের। ঘটনাস্থলে মারা যান ইয়াকুব মোল্লা। স্থানীয় মানুষের দাবী নতুন রাস্তায় কোন স্পিড ব্রেকার না থাকায় এই দুর্ঘটনা। কাশিপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।



















