৫ বছরের শিশুকে যৌন নিগ্রহ । যুবক গ্রেপ্তার।

৫ বছরের শিশুকে যৌন নিগ্রহ । যুবক গ্রেপ্তার।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,:বাদুড়িয়া, ২৩ শে জুন : বসিরহাট মহাকুমা বাদুড়িয়া থানা তারাগুনিয়া গ্রামের ঘটনা ।শনিবার রাত আটটা নাগাদ শিশুটি নিজের বাড়ির বাথরুমে যাচ্ছিল সেই সময় প্রতিবেশী যুবক সম্রাট দাস রাতের অন্ধকারে ওত পেতে বসে ছিল। বাথরুমে ঢোকার মুহূর্তে শিশুটিকে মুখ চেঁপে বাড়ির পাশের বাগানে নিয়ে গিয়ে জোর করে ধর্ষন করে বলে অভিযোগ । শিশুটির খোঁজ পাওয়া যাচ্ছি লো না। পরিবারের খোঁজা খুঁজি করতে দেখা যায় বাড়ির পাশে বাগানে পরে আছে অচৈতন্য অবস্থায়। ঘটনার পর পুলিশ খবর দিলে শিশুটিকে মেডিকেল পরীক্ষা করার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। শিশুর পরিবারের অভিযোগ ভিত্তি তে প্রতিবেশী যুবক সম্রাট দাস কে বাঁদুড়িয়া থানার পুলিশ গ্রেপ্তার করে রবিবার ভোররাতে গ্রাম থেকে। ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে রবিবার তোলা হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top