বিজেপি করার দায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠলো তৃনমুলের বিরুদ্ধে

বিজেপি করার দায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠলো তৃনমুলের বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, চোপড়া, ২৩ শে জুন :বিজেপি করার দায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠলো তৃনমুলের বিরুদ্ধে। ঘটনায় আহত তিন বিজেপি কর্মী। রবিবার ঘটনাটি ঘটেছে চোপড়া থানার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের হাঁসখালি এলাকায়। আহতদের দোলুয়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা অবনতি হওয়ায় তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ঘটনার তদন্তে নেমেছে।
এদিন ফের রক্তাক্ত হয়ে উঠলো চোপড়া। বিজেপির সঙ্গে তৃণমূলের সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত এলাকা। তৃণমূল কর্মীদের হাতে বিজেপি সমর্থকরা ধারালো অস্ত্র দিয়ে জখম হয়েছে বলে অভিযোগ। আহতদের দোলুয়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। দুজনের অবস্থার অবনতি হলে তাদের ইসলামপুর মহকুমা হাসপাতাল স্থানান্তরিত করা হয়। দুজনের নাম মহম্মদ ইব্রাহিম ও মহম্মদ হাকিমুদ্দিন। এদের বাড়ি চোপড়া থানার মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের হাঁসখালি এলাকায়। দুজনের হাত এবং পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। অভিযোগ, গত লোকসভা নির্বাচনে তারা বিজেপির হয়ে প্রচার চালায় এবং এতে ওই অঞ্চলে ভালো ফলাফল করে বিজেপি। এর জেরেই এদিন তাদের একা পেয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। এর আগেও তারা নানান ভাবে হুঁশিয়ারি দিয়েছে বলেও অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেসের প্রধানের স্বামী হামিদুল রহমান এদিন উপস্থিত থেকে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। যদিও হামিদুল রহমান অভিযোগ অস্বীকার করেছে।তিনি বলেন, জমির দখল নিয়ে এদিন পারিবারিক বিবাদের জন্যই এই ঘটনা।এখানে বিজেপি বা তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনও ঘটনা ঘটেনি।এমনকি বিষয়টি রাজনৈতিকও নয়

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top