রক্তের সমস্যা মেটাতে এগিয়ে এলো কান্দির প্রেরণা সংস্থা

রক্তের সমস্যা মেটাতে এগিয়ে এলো কান্দির প্রেরণা সংস্থা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কান্দি, ২৩ শে জুন :প্রখর দাবদাহের কারণে জেলার হাসপাতাল গুলিতে চলছে রক্তের আকাল। সেই সমস্যা মেটাতে এগিয়ে এল কান্দির প্রেরণা সংস্থা। রবিবার সকাল থেকে শহরের একটি অনুষ্ঠান ভবনে রক্তদান শিবিরের আয়োজন করে এই সংস্থা। এলাকার প্রায় পঞ্চাশজন মানুষ এগিয়ে আসে রক্তদানের জন্য। উদ্যোগতারা জানিয়েছেন, মূলত মানুষের পাশে দাঁড়ানোয় আমাদের প্রধান লক্ষ্য। স্থানীয় হাসপাতালে প্রতিদিনের প্রয়োজনীয় রক্ত অকুনান। সাধারণ মানুষ প্রয়োজনে রক্ত পাছেনা।

এ ছাড়াও রয়েছে থ্যালাসেমিয়া সহ একাধিক রোগী। যাদের রক্তের প্রয়োজনীয়তা মিটছে না। কারণ প্রখর দাবদহের কারণে রক্তদান শিবিরের সংখ্যা কমেছে। সেই দিকে লক্ষ্য রেখেই আমাদের এই উদ্যোগ। সংস্থার এই উদ্যোগে খুশি এলাকার মানুষ। সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে এসেছেন সাধারণ মানুষ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top