
প্রথম তিন ম্যাচে একবারও মনে হয়নি ভারত হারতে পারে। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা কিংবা চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, কেউই টিম ইন্ডিয়াকে বেগ দিতে পারেনি। কিন্তু, সেই কাজটাই করে দেখাল আফগানিস্তান। যা হয়তো ম্যাচ শুরুর আগে কেউ কল্পনাও করতে পারেননি। ভারতকে কাঁটায়-কাঁটায় টক্কর দিল আফগানিস্তান। যদিও, শেষপর্যন্ত স্নায়ূর চাপ সামলে জয় ছিনিয়ে নিয়েছে বিরাটরাই।সৌজন্য বুমরাহ, শামি, চাহাল, কুলদীপ এবং হার্দিকের দুর্দান্ত বোলিং।


















