
নিজস্ব সংবাদদাতা,নদীয়া, ২৩ শে জুন :নদীয়ার নবদ্বীপে আজ সকালে বালি বোঝাই লরির ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। এই ঘটনায় উত্তেজিত জনতা গৌরনগরের কাছে রাজ্যসড়ক অবরোধ করে রাখে। ফলে কৃষ্ণনগর থেকে নবদ্বীপগামী রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশকে তাড়া করে উত্তেজিত জনতা। ঘন্টা দুয়েক পর ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ তাদের দিকেও ধেয়ে যায় উত্তেজিত জনতা। মৃতের নাম ঝন্টু মন্ডল। বছর ২৫এর ঝন্টুর বাড়ি কোতোয়ালি থানার আনন্দবাসে। জানা গেছে, প্রতিদিনের মত এদিন সকালে সাইকেলে করে নিমতলা বাজারে পেয়ারা কিনতে যাওয়ার সময় কৃষ্ণনগর মুখী বালি বোঝাই একটি লরি তাকে পিষে দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


















